আপনি কখনও কল্পনা করতে পারেন, ৭৩ বছর বয়সেও কেউ দুই ঘণ্টা ৫৪ মিনিট ৪৮ সেকেন্ডে ফুল ম্যারাথন শেষ করতে পারে?
এই ছবিতে যাকে
দেখতে পাচ্ছেন তিনি জনাব হুইটলক! এই ছবিটা ২০১৬ সালের টরেন্টো ম্যারাথন এর ফিনিশ লাইনের
ছবি। ২০১৬ সালে তার বয়স ছিলো ৮৫ বছর, এই বছর তিনি ম্যারাথন শেষ করেছিলেন ৩ ঘণ্টা ৫৬
মিনিট ৩৮ সেকেন্ডে এবং সাব – ৪ ম্যারাথন দৌড়ে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হয়ে ম্যারাথন
শেষ করার রেকর্ড এটি। কিন্তু খেলাটা শুরু হয় আরও আগে!!
কানাডার
এড হুইটলক ২০০৩ সালে, টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথনে ২:৫৯:০৯
সেকেন্ডে ম্যারাথন শেষ করেন। ৭০ বছরের
বেশি বয়সী প্রথম দৌড়বিদ হয়ে তিন ঘন্টারও
কম সময়ে ম্যারাথন শেষ করেছিলেন। ৭২ বছর
বয়সে, তিনি একটি পুরানো
ট্যাঙ্ক টপ এবং জীর্ণ রেসিং
ফ্ল্যাট পরে, তিনি এই রেকর্ড গড়েছিলেন!
ঠিক এক বছর
পরে তিনি একই ইভেন্টে দৌড়ান এবং এবং আবার সবাইকে অবাক
করে দেন। এবার তিনি সময় নেন ২:৫৪:৪৮, যখন তার বয়স হয়েছিল ৭৩ বছর! ৭০-৭৪ বছর বয়সী
পুরুষদের জন্য তিনি একটি অধরা বিশ্ব
রেকর্ড স্থাপন করেন। এই ২ ঘণ্টা ৫৪ মিনিট ৪৮ সেকেন্ড
একটি সংখ্যা মাত্র, যা হয়তো রেকর্ডের পাতায় লেখা থাকবে কিন্তু তিনি যে পরিশ্রম, ধৈর্য
এবং নিয়মের নজির স্থাপন করে গিয়েছেন সেটি আজীবন অনুপ্রেরনা হয়ে থাকবে পৃথিবীর সকল স্বাস্থ্য
সচেতন ম্যারাথন দৌড়বিদদের জন্য।
হুইটলক কখনই
খ্যাতি বা ফলয়ার এর পিছনে
ছুটেন নি। তিনি একাই হাঁটতেন, তার বাড়ির পাশেই একটি কবর স্থানে। মাইলের পর মাইল হাঁটতেন,
যখন ছিলনা কোন জি পি এস, স্ট্রাভা অথবা গারমিন। আর তার এই নিরলস পরিশ্রম, অটল ধৈর্যশীল
মানসিকতাই তাকে আজ ও বাঁচিয়ে রেখেছে রেকর্ডের পাতায়!

0 মন্তব্যসমূহ